ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ
ঝিনাইদহ প্রতিনিধি | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:১৬ পিএম
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কথোপকথনের একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় সমর্থক আহত হন।
ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগও দাবি করেন নেতৃবৃন্দ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়:
