বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৮:১২ পিএম
বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত যেকোনো সময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা মোঃ আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম এবং দুই সন্তান রেখে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত অবস্থায় তিনি আত্মহত্যা করেন। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে বগুড়ার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে তার মরদেহ উদ্ধার করে নামানো হয়।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
