সিলেটে হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একদিনে হামের উপসর্গে এটিই সর্বোচ্চ শিশুমৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জে, একজন সিলেটে এবং একজন হবিগঞ্জে। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশু, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুই শিশু এবং সুনামগঞ্জ জেলা হাসপাতালে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে আরও ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ শিশু।



বিষয়:



Top