নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে আটক তিন, মাদক আস্তানায় আগুন

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। সম্প্রতি শহরের আল্লামা ইকবাল সড়ক থেকে শুরু করে গলাচিপা এলাকার রূপার বাড়ি পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গলাচিপা এলাকার মনির হোসেনের ছেলে সাব্বির, বারেক হাওলারের ছেলে আলম এবং মনির মিয়ার ছেলে রাব্বি। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, ভরাট হয়ে যাওয়া একটি ডোবায় নেমে তারা অভিযান চালায় এবং ধাওয়া দিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আটক করে। একই সঙ্গে মাদক সংশ্লিষ্ট আস্তানা ভেঙে দেওয়া হয়।

অভিযানের পর বিক্ষুব্ধ স্থানীয়রা ওই মাদক আস্তানায় আগুন ধরিয়ে দেয়। এতে আস্তানাটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে তিনজনকে আটক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top