দুপুর ২টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে রাজশাহীর বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাছের শাখা-প্রশাখা কাটার কাজ চলবে। এ কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ত্রিশ হাজার ভোল্ট ও এগারো হাজার ভোল্ট লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার কাজের জন্য এই সময় বিদ্যুৎ বন্ধ রাখা হবে।

এই সময় কপাশিয়া ফিডারের আওতাধীন কপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাঙড়া পশ্চিমপাড়া এবং ভাঙড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

এনএফ৭১/একে



বিষয়:



Top