ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের রেল যোগাযোগ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত প্রায় ৩টার দিকে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top