ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ শ্রমিকের
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:৫২ এএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গলানিয়া পূর্বপাড়ার রোকন আলীর ছেলে হৃদয় (২৬), ধর্মতীর্থ এলাকার শুকুর আলীর ছেলে আরমান (১৮), গলানিয়া পশ্চিমপাড়ার মোশারফ হোসেনের ছেলে ইমাম হোসেন (২৬) এবং গলানিয়া মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে মমসাদ (১৭)। তারা সবাই সরাইল উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পার হলেও তারা ওপরে না উঠলে সন্দেহ হয়। পরে তাদের খোঁজ নিতে আরমান ও ইমাম হোসেন সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। একপর্যায়ে চারজনই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এনএফ৭১/একে
বিষয়:
