ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:২৯ পিএম

সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার বাসিন্দা এবং জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনাসেতুমুখী লেনে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রাকটি রাস্তার বিভাজকের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top