কত টাকায় বিক্রি হলো ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:২৭ পিএম

সংগৃহীত

কোরবানির বাজারে আলোচিত দুই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’র মধ্যে দামের দৌড়ে এগিয়ে গেল নেতানিয়াহু। এলভিনো জাতের ৭৬০ কেজি ওজনের মহিষ ‘নেতানিয়াহু’ বিক্রি হয়েছে ৬ লাখ টাকায়। অন্যদিকে ৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়।

নেতানিয়াহু বর্তমানে নারায়ণগঞ্জের বন্দরের এসএস ক্যাটল এগ্রো ফার্মএ থাকলেও ঈদের আগে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ফার্ম কর্তৃপক্ষ। ভাইরাল এই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।

ফার্মটির ম্যানেজার মেহেদী হাসান জানান, ঢাকার এক ক্রেতা ৬ লাখ টাকায় মহিষটি কিনেছেন।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে ইতোমধ্যে পুরান ঢাকার এক ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে মহিষটি বিক্রি করা হয়।

ফার্ম মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির গায়ের রঙ ও চুলের স্টাইলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল। পরে নামের কারণেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top