ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:২৬ পিএম

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঋত্বিক (২৫) ও আশিক (২৫)। তারা দুজনই রহিমানপুর ইউনিয়নর মথুরাপুর গ্রামের বাসিন্দা। ঋত্বিক লিটনের ছেলে এবং আশিক আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় পার হওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঋত্বিককে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালএ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন হাসপাতালে মারা যান। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top