হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪৭৫

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:০৯ এএম

ছবি: সংগৃহীত
 

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৭ শিশু। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৯৮ শিশুর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।



বিষয়:



Top