যেসব এলাকায় আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:৫৩ পিএম
রাজশাহীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা অপসারণের কাজ পরিচালনা করবে উত্তরাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ ও ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বনগ্রাম বিদ্যুৎ লাইনের আওতাধীন মোহনপুর সংযোগ কেন্দ্র থেকে শেষ প্রান্ত পর্যন্ত কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় মা ভাটা এলাকায় বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:
