মেহেরপুরে ১৩ মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
মেহেরপুর থেকে | প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ০৬:৫৩ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় ওয়াসিম আকরাম ওরফে মাগরিব আলী নামে ১৩ মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ মার্চ) ভোর রাতে গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাগরিব আলী গাংনী উপজেলার করমদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। মাগরিব আলী এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতের পরোয়ানা রয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
