বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৯:২০ পিএম
বগুড়ায় এক তরুণীকে নির্যাতনের অভিযোগে তিনজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় কাওছার (১৯), বাধন (১৯) ও রকি (১৯) নামের তিনজনকে আটক করা হয়।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ছিল। ঘটনার দিন সন্ধ্যায় তিনি শহরের একটি দোকানে যান। পরে অভিযুক্তরা তাকে সঙ্গে নিয়ে রাতের দিকে মদ সংগ্রহ করে শহরের ফুলবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনে যায়।
সেখানে অবস্থানকালে তাকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় তিনি স্থানীয়দের সহায়তা চাইলে বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
