ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই পিকআপের সংঘর্ষ, নিহত ২
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:০০ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার ভোর পাঁচটার দিকে ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন মাছবাহী পিকআপ ভ্যানের চালক শামীম। তার বাড়ি যশোর জেলায়। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, গাছের চারা বহনকারী একটি পিকআপ ভ্যানের চাকা পাংচার হয়ে গেলে সেটি সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা ওই যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মাছবাহী পিকআপ ভ্যানের চালক শামীম নিহত হন। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ভাঙ্গা মহাসড়ক থানার উপপরিদর্শক সোহেল জানান, দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
