সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে সৌদি আরবে আটক অবস্থায় রয়েছেন। তার অবস্থান শনাক্ত করা এবং দ্রুত মুক্তির লক্ষ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

রিয়াদ ও জেদ্দাভিত্তিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কনস্যুলার সুবিধা চাওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে তার বর্তমান অবস্থান বা পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এনএফ৭১/একে



বিষয়:



Top