লালমনিরহাটে ইংলিশ এরিনার স্পোকেন ইংলিশ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৫২ এএম

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে ইংরেজি ভাষা শিক্ষাকে আরও জনপ্রিয় ও কার্যকর করার লক্ষ্যে “ইংলিশ এরিনা”র উদ্যোগে স্পোকেন ইংলিশ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালুক মৃত্তিকা বিএম কলেজের শিক্ষক ময়েন উদ্দিন এবং মজিদা খাতুন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষাবিদরা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শফিকুল ইসলাম জানান, ২০২২ সাল থেকে ইংলিশ এরিনা শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশ কোর্স পরিচালনা করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক আয়োজন করা হচ্ছে।

এবারের প্রতিযোগিতায় প্রায় ৬০ জন শিক্ষার্থী ১০টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে আগ্রহী যে কেউ ইংলিশ এরিনায় ভর্তি হতে পারবেন। ভর্তি ও কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান থেকে জানা যাবে।



বিষয়:



Top