মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৬ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম ইব্রাহিম সরদার। তিনি স্থানীয় লাকু সরদারের ছেলে।

স্থানীয়দের দাবি, ইব্রাহিম ইসলামী ছাত্রশিবিরের কর্মী হিসেবে যুক্ত রয়েছেন। তবে সংগঠনের কোনো পদে থাকার তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরদারের স্ত্রী রানী খাতুনের সঙ্গে ইব্রাহিমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে ইব্রাহিম ওই নারীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে স্থানীয়দের খবর দিলে তারা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রবাসীর ভাই বিপ্লব হোসেন মোল্যা ও পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে আগেও ইব্রাহিমের পরিবারকে জানানো হয়েছিল, তবে কোনো সমাধান হয়নি।

অভিযোগের বিষয়ে রানী খাতুন বলেন, স্বামী দীর্ঘদিন দেশের বাইরে থাকায় ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

এ বিষয়ে বিনোদপুর ইউনিয়ন শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, ইব্রাহিম সংগঠনের কোনো পদে নেই, তবে কর্মী হিসেবে যুক্ত আছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top