১০ বছরের ভাগনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, সৎমামা আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩৪ এএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে ধর্ষণ ও হত্যার অভিযোগে শিশুটির সৎমামাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বিকেলে বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া এলাকায় নিজ ঘরের খাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি কাতারপ্রবাসী এক ব্যক্তির মেয়ে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে রাজা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।
স্থানীয়দের দাবি, শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
