মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩৩ এএম

সংগৃহীত

দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের মারধরে আব্দুল আলিম সেনু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) সকালে পৌর এলাকার বড়আলমপুর কুসাকাজীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আব্দুল আলিম সেনু বড়আলমপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আকামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। শনিবার সকালে টাকা দাবিকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেল তার বাবাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, এর আগেও রাসেল একাধিকবার তার বাবার ওপর হামলা চালিয়েছিলেন। মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল বলেও অভিযোগ করেন তারা।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top