বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসমুদ্রে রূপ নিলো পথসভাস্থল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় পথসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১টা ২০ মিনিটে উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে আয়োজিত পথসভা প্রাঙ্গণে পৌঁছান তিনি। পরে মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থকরাও উচ্ছ্বাসের সঙ্গে তাকে বরণ করে নেন।

দীর্ঘ ২৪ বছর পর আবারও বরুড়ার ঐতিহাসিক এই মাঠে উপস্থিত হলেন তারেক রহমান। এর আগে ২০০২ সালে বরুড়ার প্রয়াত সংসদ সদস্য একেএম আবু তাহেরের আমন্ত্রণে তিনি এ মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে সকাল থেকেই পথসভাস্থলে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এছাড়া উপস্থিত রয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা।

 
 
 


বিষয়:



Top