নরসিংদীর পলাশে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামির নাম মিসাত শেখ। শুক্রবার (১৫ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রতিবেশী মিসাত শেখ ও তার সহযোগী মারুফ। পরে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অভিযুক্ত মিসাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা শাহানাজ আক্তার বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।



বিষয়:



Top