রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০১:০২ এএম

সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মো. আলিফ মন্ডল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই এলাকার মো. রাজা মন্ডল ও মিতু বেগম দম্পতির ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পরিবারের অজান্তে আলিফ পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুরো ভবানীপুর এলাকায়ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top