ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৪৭ পিএম

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে ফাহাদ মিয়া (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ মিয়া ওই এলাকার ফারুক মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে ফাহাদ বাড়ির বাইরে বের হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কসবা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিমিউল ইসলাম জানান, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top