ফ্লাইওভারে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার,সিসিটিভি ফুটেজে মিললো চাঞ্চল্যকর তথ্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৭:৫৪ পিএম
চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় একটি ফ্লাইওভার থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আবু কায়সার (২৭) ফিরোজ শাহ এলাকার বাসিন্দা। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সোমবার গভীর রাত প্রায় ৩টার দিকে ডিপোসংলগ্ন ফ্লাইওভারের নিচে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, আশপাশের সিসিটিভি ফুটেজে কায়সারকে একাই ফ্লাইওভারের দিকে হেঁটে যেতে দেখা গেছে। কিছু সময় তিনি রেলিংয়ের পাশে অবস্থান করেন। এরপর তাকে রেলিংয়ের ওপরে বসে থাকতে দেখা যায় এবং পরবর্তীতে তিনি ক্যামেরার ফ্রেম থেকে হারিয়ে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হলেও পুলিশ এখনো এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। কারণ মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
