চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমি হাসপাতালে মারা গেছে
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৫:২৩ পিএম
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমি আকতার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ বিহারী কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে ১১ বছর বয়সী এই শিশুটি গুরুতরভাবে আহত হয়। চিকিৎসকেরা জানান, গুলিতে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় অকার্যকর হয়ে পড়ে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
গত ৭ মে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে নিবিড় পরিচর্যা শয্যা সংকটের কারণে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিবার জানায়, পাঁচ ভাইবোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট। স্থানীয় একটি বিদ্যালয়ে সে চতুর্থ শ্রেণিতে পড়ত। ঘটনার রাতে মায়ের জন্য পান কিনতে দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয় সে।
এনএফ৭১/একে
বিষয়:
