গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পিএম
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত প্রায় ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ এখনো নিহত দুই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ধীরাশ্রম রেলস্টেশন সংলগ্ন রেললাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন দুই যুবক। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস দ্রুতগতিতে সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে ট্রেনের উপস্থিতি তারা বুঝতে পারেননি।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
