গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা থেকে | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ১০:৫৪ পিএম

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসে ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক শুক্রবার (১২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এনএফ৭১/জেএস/২০২১





Top