রাউজানে ভয়াবহ আগুনে পুড়ল পাঁচ বসতঘর, মারা গেল কোরবানির ৭ গরু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:০০ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে। পাশাপাশি কোরবানির জন্য প্রস্তুত রাখা সাতটি গরুও আগুনে মারা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের গভীরে আগুন দেখতে পেয়ে তারা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম জানান, তার সাতটি গরু পুড়ে মারা গেছে এবং ঘরের সব কিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে তার পরনে থাকা কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top