উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি বিপৎসীমার ওপর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪৮ পিএম

সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বন্যা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

মঙ্গলবার (১২ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদীর পানি ৩ সেন্টিমিটার কমলেও এখনও বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে নেত্রকোণার মগরা নদীর পানি ২৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর রয়েছে।

পাউবো আরও জানায়, হাওর অঞ্চলের নদীগুলোর পানি ধীরে ধীরে কমছে, প্রতি ঘণ্টায় গড়ে ০ থেকে ১ সেন্টিমিটার হারে হ্রাস পাচ্ছে।

তবে পানি নামার গতি ধীর হওয়ায় এখনই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top