মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ পথচারীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৭:২৩ পিএম
মাদারীপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা বেপারী (৭৮) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) রাতে সদর উপজেলার শ্রীনদী-কালীরবাজার সড়কের আলমমীরের কান্দি এলাকার মুন্সিবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা বেপারী ওই এলাকার মৃত আজিমউদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মোস্তফা বেপারী। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী অভিযোগ করেন, সড়কের দুই পাশে ইট, বালু ও খোয়া ফেলে রাখার কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
