বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৫:০৮ এএম

ছবি: সংগৃহীত

“নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বাগেরহাট পৌর এলাকায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া ম্যানেজার তন্ময় সাহা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এম এ বাদল, প্রোগ্রাম কর্মকর্তা মো. শামীম রেজা, রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মো. হান্নান, যুব রেড ক্রিসেন্টের প্রধান রাকিবুল ইসলামসহ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক ও মাঠকর্মীরা।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ আরও সচেতন হচ্ছে এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।



বিষয়:



Top