যশোরের শার্শায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাভারন–সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং একই এলাকার আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

মারুফ হোসেন জানান, সকালে শাহিন হোসেন তার ক্ষেত থেকে কাঁচা মরিচ সংগ্রহ করে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেয়। পুলিশ জানিয়েছে, চালক ও হেলপারকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top