মধুমতি নদীতে গোসলে নেমে কিশোরী নিখোঁজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৪ পিএম

সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসলে নেমে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছে। ঘটনার ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সীমা খানম পাশের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানীর বাড়িতে থাকত।

রোববার (১০ মে) বিকাল ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় নানীর সঙ্গে মধুমতি নদীতে গোসলে নামে সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। পরে বিষয়টি লোহাগড়া ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সোহাগউজ্জামান জানান, খুলনা থেকে আসা ডুবুরিদল আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত সীমা খানমের কোনো সন্ধান মেলেনি।

স্থানীয়রা জানিয়েছেন, নদীর স্রোত তীব্র থাকায় উদ্ধার কাজে জটিলতা তৈরি হচ্ছে। ফায়ার সার্ভিস ও ডুবুরিদল সমন্বিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top