লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৬:৪৪ এএম

ছবি: সংগৃহীত
 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে উপজেলার ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঋত্বিক সাহা ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করলে স্বজনরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহানুর রহমান শুভ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



বিষয়:



Top