গাজীপুরে গরু চুরির সন্দেহে গণপিটুনি, নিহত ৩
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:২০ এএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন-এর বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন আমিন (৪০)।
কালিয়াকৈর থানা-র ইনস্পেক্টর (অপারেশন) মো. রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ ভ্যানে করে বাগচালা এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা আশপাশের লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী ধাওয়া করে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
