মাদারীপুরে বিয়ে না করানোর দায়ে মাকে কুপিয়ে হত্যা
মাদারীপুর থেকে | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৩:৩০ এএম
মাদারীপুরের কালকিনিতে বিয়ে না করানোর দায়ে সোনেকা নামে এক মাকে নির্মমভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
নিহত সোনেকা উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী। আজ বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, রথিন জয়ধর তার বাবও মাকে বিয়ে করানোর জন্য বল্লে তারা তাকে বলে টাকা হাতে হলেই তাকে বিয়ে করাবে কিন্তু ছেলে কালকের মধ্যেই বিয়ে করানোর জন্য চাপ দিলে তারা অস্বীকার করলে রথিন ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল দিয়ে তার মা সোনেকাকে এলো পাতারী কুপিয়ে হত্যা করে।
এসময় তাকে বাঁধা দিলে তার বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানী জনতা চিৎকারের আওয়াজ শুনে এসে তার মাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং মানুষ দেখে ধান ক্ষেত দিয়ে পালানোর সময় জনগন ধাওয়া করে জয়ধরকে আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এবং পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে ডাসার থানার এ এস আই আলি হোসেন বলেন, মাকে কুরাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে জনতা আটক করে আমাদের হাতে দিয়েছেন এবং নিহতের লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: মাদারীপুর কালকিনি কুপিয়ে হত্যা আটক পুলিশ
