শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:৪৪ এএম
নড়াইলে আরবি শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭)। তিনি নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামের বাসিন্দা এবং চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ছিলেন।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
