রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:২৫ এএম

ছবি: সংগৃহীত

রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

হঠাৎ কম্পন টের পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



বিষয়:



Top