গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৭:২৮ পিএম
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত আসছে…
বিষয়:
