দূরন্ত পলাশ গ্রুপের প্রধান এডমিন মাসউদুল গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত
 

নরসিংদীর পলাশে ‘দূরন্ত পলাশ’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপের প্রধান এডমিন ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসউদুল ইসলাম রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণা ও জালিয়াতির মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সমাজের সম্মানিত মানুষদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় ‘দূরন্ত পলাশ’ আইডি ও এর এডমিনের বিরুদ্ধে পলাশ থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার নরসিংদী আদালতে পাঠানো হবে।”



বিষয়:



Top