নেত্রকোনা মাদরাসাছাত্রী ধর্ষণকাণ্ড: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৮:১৮ পিএম
নেত্রকোনার মদন উপজেলায় মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৪ এর একটি দল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে গৌরীপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে তাকে থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, আসামিকে থানায় বুঝে পাওয়ার পর যত দ্রুত সম্ভব আদালতে পাঠানো হবে। সময় অনুকূলে থাকলে আজই আদালতে তোলা হবে, অন্যথায় আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় এ ঘটনায় মূল আসামির গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন র্যাব-১৪ এর অধিনায়ক।
এনএফ৭১/একে
বিষয়:
