পহেলা বৈশাখে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ এএম
পহেলা বৈশাখ উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাংলাবান্ধা স্থলবন্দরে একদিনের জন্য পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম স্থগিত রয়েছে।
বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম জানান, বাংলা নববর্ষের সরকারি ছুটির কারণে উভয় দেশের ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্তে এদিন বন্দরের সব ধরনের পণ্য আনা-নেওয়া এবং লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, আগামী বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
