শেরপুর-৩ আসনে বিএনপির রুবেল বিপুল ভোটে জয়ী
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ এএম
শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে আটটায় ফলাফল নিশ্চিত করেছেন।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পূর্বে, ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনের নির্বাচন হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছিল।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে জাল ভোটের ঘটনা ঘটায় সংশ্লিষ্টদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেরপুর-৩ আসনে মোট ভোটগ্রহণের হার ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ।
এনএফ৭১/একে
বিষয়:
