পাত্রী পক্ষের পছন্দ না হওয়ায় যুবকের আত্মহত্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ এএম
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দী গ্রামে শুক্রবার (৩ এপ্রিল) রাতে সুজন মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুজন ওই গ্রামের গোলজার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন কিছুদিন ধরে পরিবারের কাছে বিয়ে করতে চাপ দিচ্ছিলেন। পরিবার পাত্রী দেখলেও মেয়েপক্ষ নানা কারণে রাজি না হওয়ায় সুজন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
