বিএনপির উদ্যোগ পাকুন্দিয়ায় খামাবিল–গোলডুবা বিল সংযোগ খাল খনন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ এএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় খামাবিল ও গোলডুবা বিলের মধ্যে সংযোগ স্থাপনে খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা থেকে দলটি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে খনন কাজ শুরু করেন।
এই উদ্যোগের নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। স্থানীয়দের মতে, খালটি পুনঃখনন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন এবং উদ্বোধন শেষে খালের পাড়ে একটি গাছও রোপণ করেন।
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবেই স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:
