নীলফামারী কেন্দ্রে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

নীলফামারী থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছোটন অধিকার নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫জন।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এনএফ৭১/জেএস/২০২১





Top