মুকসুদপুরে বিট পুলিশিং সমাবেশ ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
গোপালগঞ্জ : | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:১২ এএম
গোপালগঞ্জের মুকসুদপুরে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে৷ মুকসুদপুর থানা এ অনুষ্ঠানে আয়োজন করে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে মুকসুদপুর থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সভাপতিত্বে ও মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, পৌরসভার প্যানেল মেয়র মুন্সী আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
