পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতের জনসভা: নেতাকর্মীদের ঢল

পঞ্চগড় প্রতিনিধি | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত

ঢাকার বাইরে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান আজ (শুক্রবার) পঞ্চগড়ের চিনিকল মাঠে জনসভায় বক্তব্য রাখেন। সকাল থেকেই জেলার ৫টি উপজেলা থেকে দলীয় কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। তবে জনস্রোত মূলত সকাল ৯টার পর থেকে লক্ষ্য করা যায়।

ডা. শফিকুর রহমানের এই সমাবেশ ঢাকা থেকে বাইরের প্রথম নির্বাচনি প্রচারণার জনসভা। তিনি সকাল সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

পঞ্চগড়ে দুটি আসনের মধ্যে ১ নম্বর আসনে ১০ দলীয় জোটভুক্ত এনসিপির প্রার্থী সারজিস আলম শাপলা কলি, আর ২ নম্বর আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল ইসলাম (সফিউল্লাহ সুফি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমাবেশস্থল ছাড়িয়ে আশপাশের এলাকা ও ঢাকা-পঞ্চগড় মহাসড়কেও মানুষ ছড়িয়ে পড়েছেন।



বিষয়:



Top