রাঙামাটিতে ইউএনও কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
রাঙামাটি থেকে | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩২ পিএম
রাঙামাটির বাঘাইছড়ির ইউএনও কার্যালয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্মতার রুমে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম সমর বিজায় চাকমা। তিনি রূপকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বুধবার দুপুরে ৩ জন অস্ত্রধারী লোক উপজেলা সদরে ইউএনও কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রুমে ঢুকে সমর বিজয়কে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
